Image default
বাংলাদেশ

ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে আগামী তিন দিনের মধ্যে জীবন বৃত্তান্ত নেওয়া হবে। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ও সহ-সম্পাদক জাফর আহমদ ইমন জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

এর আগে, ২০১৫ সালের ১৪ মে সালাহউদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার জজকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। আড়াই মাস পর ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Source link

Related posts

১০ মিনিটের ব্যবধানে দুবার টিকা নিলেন কুষ্টিয়ার এক ব্যক্তি

News Desk

ইতালিতে প্রথম চিকিৎসকদের সাহায্যে স্বেচ্ছামৃত্যু

News Desk

হরতাল-অবরোধে চট্টগ্রামে পুড়েছে ১৯ গাড়ি, ৫৪ মামলা

News Desk

Leave a Comment