Image default
খেলা

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশ নারী দলের

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। এতে আট দলের মধ্যে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে নিগার সুলতানা বাহিনী। আজ (২৭ মার্চ) নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা।

রবিবার ওয়েলিংটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধাইরত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড নারী দল। জবাবে দুই ওভার বাকি থাকতে ১৩৪ রানেই অলআউট হয়ে যায় সালমা-জাহানারারা। সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। এছাড়া শামিমা সুলতানা ২৩, শারমিন আক্তার ২৩, নিগার সুলতানা ২২, ফারজানা হক ১১ ও রিতু মনি ১১ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে সোফি ইকলেসটোন ৩টি, চ্যারলি ডিন ৩টি এবং ফ্রেয়া ডেভিস ২টি ও হেথার নাইট একটি উইকেট শিকার করেন। তার আগে ব্যাট হাতে দলটির পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সোফিয়া ডান্কলি। এছাড়া নেট সিভার ৪০, টেম্মি বেউমন্ট ৩৩, অ্যামি জোনেস ৩১, ক্যাথারিন ব্রান্ট ২৪ ও সোফি ইকলেসটোন ১৭ রান করেন।

Source link

Related posts

যেখানে এই সিহকস-প্যাট্রিয়টস ম্যাচআপটি দীর্ঘস্থায়ী সুপার বোল ইতিহাসের সাথে খাপ খায়

News Desk

পোস্টটি স্যান্ডি ব্রুন্ডেল্ডো ডায়ানা তুরসির মহত্ত্বের “সামনের -শ্রেণীর আসন” রাখার কী ছিল তা জানায়

News Desk

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শনিবার লেকার্স-স্পার্স এবং ক্লিপারস-হর্নেটসের মধ্যে এনবিএ ম্যাচগুলি দাবানলের কারণে স্থগিত করা হয়েছিল।

News Desk

Leave a Comment