Image default
বাংলাদেশ

সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২ জনের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দুই জন মারা গেছেন। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন।

মৃত দুজন হলেন– জজ মিয়া (৪৫) ও আলম (৪৫)।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ছয় জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে আলম রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জজ মিয়া সোমবার সকাল সাড়ে ৮টায় মারা যান। তাদের শরীরের ৮০ শতকরা পুড়ে গিয়েছিল। বাকি চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন– হাসিনা মমতাজ (৪৭), আসমা বেগম (৪৫), সাথী আক্তার (২৩) ও তার মেয়ে হাফসা আক্তার (৬)।

প্রসঙ্গত, রবিবার দুপুর ১টায় ফতুল্লার আলীগঞ্জ ব্যাপারী বাড়িতে গাড়িচালক বাতেন একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার এনে গ্যাস অপসারণ করছিলেন। ওই সময় আলম নামে আরেকজন গাড়ি চালক এসে সিগারেট ধরালে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

Source link

Related posts

যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে কেনা আরেকটি জাহাজ আসছে ডিসেম্বরে

News Desk

কটক,লাইকি মডেল আপত্তিকর অবস্থায় আটক

News Desk

৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেন

News Desk

Leave a Comment