Image default
বাংলাদেশ

কুমিল্লায় এসআইয়ের লাশ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলমের বাড়ি শেরপুরে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাতে জানতে পারি, টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

জহুরুল হক বলেন, জাহাঙ্গীর আলম এখানে প্রায় ৭-৮ বছর কর্মরত ছিলেন। তার এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক। 

Source link

Related posts

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

News Desk

ঈদে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

News Desk

চার কোটিতে সংস্কার, দেড় বছরে সড়কের একি হাল

News Desk

Leave a Comment