খেলা

১৩ বছর পরও ইন্টারের মাঠে দাপট ধরে রাখলো লিভারপুল

ঠিক ১৩ বছর আগে ২০০৮ সালে ইন্টার মিলানের ভেন্যু সান সিরোয় তাদের মুখোমুখি হয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচটি ১-০ গোলে জেতে লিভারপুল। একমাত্র গোলটি করেছিলেন স্প্যানিশ সাবেক ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। ১৩ বছর পর আবারও একই মাঠে প্রতিপক্ষ দুই দল। জয়ী দলের নামটাও একই। কেবল পার্থক্য এবার ব্যবধান ২-০।

বাংলাদেশ সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হয় লিভারপুল। এতে রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই ফিরে এসেছে ইংলিশ জয়ান্টরা।


গোলের পর মোহাম্মদ সালাহর উদযাপন

প্রথমার্ধে কোনো দলই গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গিয়ে অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে দারুণ এক হেডে গোল আদায় করে নেন ফিরমিনো। সুযোগ ছিল একক নায়ক হওয়ার। কিন্তু এর ঠিক ৮ মিনিট পর সেটিতে ভাগ বসালেন মোহাম্মদ সালাহ। এতে অবশ্য লিভারপুলেরই লাভ হয়েছে। ২-০ গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।

Source link

Related posts

লেবাররন জেমস উরুর আঘাতটিকে বিপজ্জনক হিসাবে দেখেন না, তবে রিটার্নের তারিখ নির্ধারণ করা খুব তাড়াতাড়ি

News Desk

আলাবামা বেকের বিরুদ্ধে ওয়েসকনসেন: সম্ভাবনা, সেরা আশীর্বাদ, শনিবার টাস্কন্টায় ভবিষ্যদ্বাণী করা

News Desk

অন্যান্য সদস্যদের “অস্বস্তিকর” প্রতিক্রিয়ার পরে ররি ম্যাকিলরয় পিজিএ ট্যুরের পরিচালনা পর্ষদে পুনরায় যোগদান করবেন না

News Desk

Leave a Comment