Image default
খেলা

বিপিএলের ধারাভাষ্যকার তামিম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে উঠতে পারেনি তামিম ইকবালের দল মিনিস্টার গ্রুপ ঢাকা। তাই মাঠে ক্রিকেট খেলার চাপ না থাকায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিপিএলের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্যকার রূপে দেখা গেছে তামিমকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে খুলনা যখন রান তাড়া করছিলো, ঐ সময় ষষ্ঠ ওভারে ধারাভাষ্যে আসেন তামিম। তাকে স্বাগত জানান আরেক ধারাভাষ্যকার ও জিম্বাবুয়ের সাবেক পেসার এড রাইন্সফোর্ড। পরে আতাহার আলি খানের সাথেও কিছুক্ষণ ধারাভাষ্য দেন তামমি।

এবার বিপিএলে ৯ ম্যাচে ৫৮ দশমিক ১৪ গড়ে ৪০৭ রান করেছেন তামিম। স্ট্রাইক রেট ছিলো ১৩২ দশমিক ৫৭। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি ছিলো তামিমের ব্যাটে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিমই।

Source link

Related posts

ফ্যানাটিকস স্পোর্টসবুক প্রোমো কোড: যেকোনো খেলায় দৈনিক বাজি ধরে $1000 পর্যন্ত জিতে নিন

News Desk

নেতারা ag গলস ব্যাচের সাথে মেলে তাদের চতুর্থ অস্ত্র নিচে রয়েছে

News Desk

Bryson DeChambeau LIV গল্ফের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কারণ তিনি হঠাৎ পরিবর্তনের জন্য দুঃখ প্রকাশ করেছেন

News Desk

Leave a Comment