Image default
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স ৫০ বলে পুলিশের ধারণা। আজ রোববার দুপুরে মোমিনপুর ইউনিয়নের মারামারি গ্রামে ওই ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা।

চুয়াডাঙ্গা রেলস্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে খয়েরি রঙের প্যান্ট ও গায়ে সাদা গেঞ্জি ছিল। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে এলাকার বাইরে কোথাও শ্বাসরোধে হত্যার পর রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।

মোমিনপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন কৃষক। এরপর তাঁরা বিষয়টি চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে জানান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মকসুদ রানা বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Related posts

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

News Desk

বস্তিবাসীদের জন্য আধুনিক ফ্ল্যাট, আজ হস্তান্তর

News Desk

আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর আপিল

News Desk

Leave a Comment