Image default
খেলা

বাংলাদেশ আমার বাড়ি: মঈন আলি

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলির শ্বশুড়বাড়ি বাংলাদেশে। তার স্ত্রী ফিরোজা হোসেনের পৈতৃক নিবাস সিলেটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এখন তিনি সিলেটে অবস্থান করছেন। সেখান থেকে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা।

পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তান তিন দেশকেই নিজের বাড়ি বলে মনে করেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মঈন আলি বলেন, ‘বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি, ইংল্যান্ডও আমার বাড়ি। আমি সিলেটে প্রথমবার, তারা আমাকে সবসময় আসতে বললেও আমার আসা হয় না। আমি এখানে এসে খুব খুশি।’



জাতীয় দলের হয়ে এবং বিপিএল খেলতে এর আগেও বাংলাদেশে এসেছেন মঈন আলি। তবে এবারই প্রথমবার সিলেটে আসা। স্ত্রীর কল্যাণে সিলেটের কিছু কিছু ভাষাও বলতে পারেন তিনি। এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সিলেটি ভাষা কিছু পারি, আরও শিখতে চাই। আমি আরও শিখতে চেষ্টা করবো। কারণ, হোটেলে যারা আছে তারাও সিলেটি ভাষায় কথা বলে।’

আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Source link

Related posts

ফ্লোরিডা সহকারী ফুটবল কোচকে প্রাক -জেমের ঝগড়ার কারণে 3 গেমের জন্য স্থগিত করা হয়েছে

News Desk

মেটস বনাম অভিভাবক: প্রাথমিক লিড ধরে রাখতে টাইলর মেগিলের উপর বাজি ধরুন

News Desk

ফক্সের ভাই ব্রায়ান কিলাইড লং আইল্যান্ড সকার দল চালু করেছেন, যিনি “টপ গান” তে তাঁর নাম বহন করেন

News Desk

Leave a Comment