Image default
খেলা

তামিমের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট

তামিম ইকবাল ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট। মারকুটে ব্যাটিংয়ে তামিম তুলে নিলেন  টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি। আলাউদ্দিন বাবুকে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিনিস্টার ঢাকার এই ওপেনার। 

এর আগে চট্টগ্রাম পর্বে  মিনিস্টার ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেন সিলেট সানরাইজার্সের ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। তার ৬৫ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট। 

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ঝড় তোলেন তামিম ইকবাল। এদিন তামিম ট্রেডমার্ক শট খেলেন। দীর্ঘদিন ধরে এমন শট খেলতে দেখা যায়নি তাকে। শূন্যতে জীবন পাওয়ার পর ২৮ বলে দেখা পান ফিফটির। ৭১ রানে পরপর দুই জীবন। এত সুযোগ পাওয়ার পর হাতছাড়া করেননি তামিম । ফিফটির পর সেঞ্চুরি করতে লাগে আরও ৩৩ বল। ১৬টি চার আর তিন ছক্কায় ৬৪ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। 

Source link

Related posts

ন্যাসকার এজে অলমেন্ডারার ড্রাইভার 6 -রেস ইঞ্জিন প্রস্তুতকারকের বিস্ফোরিত হয়

News Desk

পেজ স্পিরানাক একটি সেক্সি মিরর সেলফি পোস্টের সাথে মোড়ানো স্পটিফাইতে একটি কৌতুকপূর্ণ স্পিন নিয়ে আসে

News Desk

রেডিওলজি ডিল করতে সম্মত

News Desk

Leave a Comment