Image default
খেলা

সিলেটকে উড়িয়ে দিয়ে খুলনার রাজসিক জয়

বিপিএলের এবারের আসরে কেবল ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিলেট সানরাইজার্স। যার সর্বশেষ আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ মিথুনের ৭২ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানের মোটামুটি স্কোর দাঁড় করায় খুলনা। জবাবে ৩৪ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থেকেছেন আন্দ্রে ফ্লেচার। ৪৭ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৫টি ছয় ও সমান ছক্কার মার। অপর ওপেনার সৌম্য সরকার করেছেন ৩১ বলে ৪৩ রান। তাদের দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ৯৯ রান। এরপর ওয়ানডাউনে নেমে ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন থিসারা পেরেরা।

তার আগে খুলনার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। এছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। আর সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন নাজমুল অপু।

Source link

Related posts

Utah এর NHL দল প্রথম মরসুমের জন্য অন্তর্বর্তী শিরোনাম উন্মোচন করেছে

News Desk

নেট পুনর্নির্মাণ জর্ডি ফার্নান্দেজকে জয়ের ‘ভিন্ন’ মূল্যে বাধ্য করে

News Desk

ইএসপিএন স্ট্রিমিং বিক্রয় করুন: সাতুন লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্ককে ডিজনি বিপণন ধাক্কা

News Desk

Leave a Comment