Image default
খেলা

দানি আলভেসকে বাদ দিলো বার্সেলোনা

শিরোনাম দেখে আবার মনে করবেন না যে, দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা। এরকম কিছু ঘটেনি। মূলত ইউরোপা লিগের জন্য ঘোষিত স্কোয়াডে ব্রাজিলিয়ান রাইটব্যাককে রাখেনি তারা।

অথচ নিজেদের প্রয়োজনেই ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে ফিরিয়ে আনে বার্সা। জানুয়ারি থেকে নিয়মিতই একাদশে খেলে যাচ্ছেন। তাকে আবারও এনে যে বার্সা ভুল করেনি তা প্রমাণও করেছেন। তবু যেন মন ভরেনি কাতালান ক্লাবটির। তাইতো নিয়মের জটিলতায় ইউরোপা লিগের দল থেকে তাকে আপাতত বাদ দিতে হয়েছে।

জানুয়ারিতে শীতকালীন দলবদলে এবার ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তোরেস, উলভারহ্যাম্পটন থেকে ধারে আদামা ত্রায়োরে ও আর্সেনালের সঙ্গে চুক্তি বাতিল হওয়া পিয়ের-এমেরিক অবামেয়াংকে দলে টেনেছে বার্সেলোনা। ইউরোপা লিগের নিয়ম অনুযায়ী, শীতকালীন দলবদলে ইউরোপিয়ান টুর্নামেন্টে নতুন করে তিনজনের বেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না কেউ। আর জাভির পছন্দে সেই তিনজনকেই নিবন্ধন করানো হয়েছে। কপাল পুড়েছে আলভেসের।

Source link

Related posts

অভিনয়ে নাম লেখালেন পাক ক্রিকেটার ফাওয়াদ

News Desk

লায়ন্স ডেভিড মন্টগোমেরির সাথে টেক্সানদের বাণিজ্য – তারকা স্থানান্তরের গুজবকে উপহাস করার কয়েক ঘন্টা পরে

News Desk

ফ্র্যাঙ্ক ভোগেলকে প্লে-অফ সুইপ করার পর সানসের সাথে মাত্র এক মৌসুমের পরে বহিস্কার করা হয়েছিল

News Desk

Leave a Comment