Image default
খেলা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের নতুন কমিটি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের (বিএএসএম) কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

পুনর্গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দুই দশকের বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটির দায়িত্বপ্রাপ্ত ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম। কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। যুগ্ম সম্পাদক হলেন ডা. শেখ শাহিনুর হোসেন ও ডা. মো. সালেহ উদ্দিন মাহমুদ।

দপ্তর সম্পাদক ডা. মো. নুরুজ্জামান খন্দকার। সদস্য হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, ডা. দেবাশীষ চৌধুরী, ডা. মোছা. নিলুফার ইয়াছমিন, ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. মো. রসুল আমিন, ডা. মো. রাসেল ও ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ।-সংবাদ বিজ্ঞপ্তি।

Source link

Related posts

রানাতারে অবিশ্বাস্য রেকর্ডস, 2 পরিমাণের জন্য পিরোল 24

News Desk

স্টিফেন এ. স্মিথ এবং মনিকা ম্যাকনাট ইএসপিএন-এর “ফার্স্ট টেক”-এ WNBA-এর মিডিয়া কভারেজ নিয়ে একটি উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়ে।

News Desk

2024 মাস্টার্স লাইভ আপডেট: অগাস্টা থেকে সর্বশেষ প্রথম রাউন্ডের খবর, মতভেদ, স্কোর এবং আরও অনেক কিছু

News Desk

Leave a Comment