Image default
বাংলাদেশ

আইভীকে সহযোগিতা করার আহ্বান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুনর্নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবন মিলনায়তনে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় কাউন্সিলরদের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘আপনারা আপনাদের মেয়রকে উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা মেয়রকে সহযোগিতা করলে উন্নয়ন হবে নারায়ণগঞ্জের। রাগ-অভিমান থাকলে দরজা বন্ধ করে টেবিলে বসে ঝগড়া করবেন, বকা খাবেন, যাই হবে ওই কথা দরজার বাইরে আসবে না। বাইরে এসে তা সাংবাদিকদের কাছে বলে দেবেন না। তাহলে দেখবেন সব সমস্যারই সমাধান হবে। যেকোনও সমস্যা টেবিলে বসে আলোচনার মাধ্যমে শেষ করা যায়।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে করোনার সময় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আপনাদের আবারও সাধারণ মানুষের জন্য মাঠে নামতে হবে। সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মাস্ক পরার জন্য। সবাই যাতে টিকা গ্রহণ করেন সে ব্যাপারেও উৎসাহিত করতে হবে। কেউ মাস্ক না পরলে তাকে লজ্জা দিয়ে হলেও মাস্ক পরা নিশ্চিত করবেন। প্রতিটি ওয়ার্ডে টিকাকেন্দ্র স্থাপন করে হলেও সবাইকে টিকার আওতায় আনতে হবে।’

Source link

Related posts

যুবককে ছুরিকাঘাতে হত্যা, আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

News Desk

সাজেক এখন ধ্বংসস্তূপ, পুড়ে ছাই ১৪০ রিসোর্ট-বসতঘর

News Desk

তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

News Desk

Leave a Comment