Image default
খেলা

সরে গেলেন মিসবাহ-ওয়াকার, ফিরছেন আমির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন পাকিস্তানের বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ আমির। নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের পদ ছেড়েছেন হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। এ দুজনের পদত্যাগের পরই জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন আমির।

চলতি বছরের জানুয়ারিতে আমির জানিয়েছিলেন, যদি তখনকার টিম ম্যানেজম্যান্টে পরিবর্তন আসে, তবেই কেবল জাতীয় দলে ফিরবেন তিনি। প্রায় ৮ মাস হলো আমিরের শর্ত পূরণ। তাই তিনিও পাকিস্তানি সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি এখন দলে ফিরতে প্রস্তুত।’

২০১৯ সালে আমির হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তখন জানান, শরীর তিন ফরমেটের ধকল নিতে পারছে না। অথচ ৩৬ টেস্টে ১১৯ উইকেট তার নামের পাশে। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরও এই ফরমেটে খারাপ খেলছিলেন না।

আমির টেস্ট থেকে হঠাৎ অবসর ঘোষণার পরই টিম ম্যানেজম্যান্ট তথা মিসবাহ-ওয়াকারের সঙ্গে তার নানা ধরনের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসতে থাকে। ওই দ্বন্দ্বের জেরে শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। গত বছরের আগস্টে সবশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি।

Related posts

আইনজীবী নিক সাবান এনসিএএ ল্যান্ডমার্ক বন্দোবস্তের মাঝে কার্যনির্বাহী আদেশের গুঞ্জন করেছিলেন

News Desk

কার্লোস মেন্ডোজা ইতিমধ্যেই তার মেটস মেয়াদের শুরুতে একজন বিজয়ীর মতো দেখাচ্ছে

News Desk

ডাব্লুএনবিএ পেশাদার মিশর সেডোনা প্রিন্স গোয়েট চূড়ান্ত কিডনি মৌসুমে অপব্যবহারের অভিযোগের উপস্থিতি সহ নিষ্ক্রিয়তা

News Desk

Leave a Comment