Image default
বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নগরের একজন এবং বিভিন্ন উপজেলার দুইজন। আবার একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২৯২ জন। এদের মধ্যে নগরের ১৪৩ এবং বিভিন্ন উপজেলার ১৪৯ জন। বুধবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৯৬২ জনে। এছাড়াও তিনজনের মৃত্যুতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯৬ জনে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জন, অ্যান্টিজেন টেস্টে ১৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

সুন্দরবনে আগ্রহ বাড়ছে ভ্রমণপিয়াসীদের

News Desk

রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ

News Desk

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ায় ঐক্যবদ্ধ খুলনা বিএনপি

News Desk

Leave a Comment