Image default
বাংলাদেশ

চুয়াডাঙ্গা করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত এক এবং বাকি পাঁচজনের উপসর্গ ছিল।

শনিবার (১৪ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ নমুনা পরীক্ষায় একজন পজিটিভ হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার বাসিন্দা।

করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ১৬৮ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে একহাজার ১০০ এবং হাসপাতালে রয়েছেন ৬৮ জন।

Related posts

কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছেন উপকূলের মাছ ব্যবসায়ীরা

News Desk

তিস্তা প্রকল্পের স্পর্শকাতর বিষয় টের পেয়েছে বেইজিং

News Desk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা

News Desk

Leave a Comment