Image default
বাংলাদেশ

ফেনীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ফেনী জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় ও পাঁচজন উপসর্গে ভুগছিলেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৪৫ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন পজিটিভ। অন্য ১০৯ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১২৯ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত সর্বমোট আট হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন সাত হাজার ১২জন।

 

Related posts

অটোরিকশা থেকে ৭টি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

News Desk

শ্যামনগরে বাঁধ ধসে কয়েক গ্রাম প্লাবিত

News Desk

ভাঙনের কবলে বেতাগী উপজেলা

News Desk

Leave a Comment