Image default
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া করোনার নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর, ঠাণ্ডাসহ করোনার উপসর্গে ভুগছিলেন ইকবাল। বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার অপেক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘তিনি করোনাভাইরাস সাসপেক্টেট ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Related posts

‘কোক থেরাপিতে’ কাজ না হলে মলম লাগিয়ে সবকিছু ছিনিয়ে নিতো তারা

News Desk

ছাত্রলীগ কর্মী থেকে ছাত্রদলের সভাপতি

News Desk

দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন এমপিওভুক্ত শিক্ষক

News Desk

Leave a Comment