Image default
খেলা

আর্জেন্টিনা দলে ৩ পরিবর্তন ঘুরে দাঁড়ানোর মিশন

টোকিও অলিম্পিকের শুরুটা মোটেও ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপপর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের কাছে আলবিসেলেস্তেরা হেরে গেছে ২-০ ব্যবধানে। আজ ঘুরে দাঁড়ানোর মিশনে মিশরের মুখোমুখি হচ্ছে ফার্নান্দো বাতিস্তার দল। আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে এই ম্যাচের একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ওরতেগার না থাকা অবধারিতই ছিল। এছাড়া কলম্বাত্তো ও ভ্যালেনজুয়েলাকেও রাখা হয়নি শুরুর একাদশে। তাদের জায়গায় এসেছেন ব্রাভো, পায়েরো এবং ভেগা। অলিম্পিকে এখনও পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। ১৯২৮ সালের আমস্টারডাম গেমসের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার শুরুর একাদশ: জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।

মিশরের শুরুর একাদশ: এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও মোহসেন।

Related posts

টম ব্র্যাডি ‘এক আঙুলের স্যালুট’ সহ বাফেলো ফেরার বিলের ভক্তদের কাছ থেকে ‘উষ্ণ আলিঙ্গন’ বিবরণ

News Desk

অ্যালেক্স রদ্রিগেজের কাছে একটি আশ্চর্যজনক উত্তর রয়েছে যা ইয়াঙ্কিজদের তাদের বিশ্ব সিরিজের খরা শেষ করতে সবচেয়ে বেশি প্রয়োজন

News Desk

ব্রায়ান হারম্যানের মাস্টার্স স্বদেশ প্রত্যাবর্তন বিদ্রুপ ছাড়াই আশ্চর্যজনক চ্যালেঞ্জ উপস্থাপন করে: ‘আমার জন্য ড্রাগস’

News Desk

Leave a Comment