Image default
বাংলাদেশ

খুলনা বিভাগে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৬১ জনের দেহে।

শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ও যশোরে পাঁচজন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, মাগুরায় দুইজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।

Related posts

যৌতুক না পাওয়ায় চলন্ত গাড়ি থেকে স্ত্রী-সন্তানকে ফেলে দিলেন স্বামী

News Desk

নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

News Desk

মৌলভীবাজারে ৩ লাখ মানুষ পানিবন্দি, পুরো শহর তলিয়ে যাওয়ার শঙ্কা

News Desk

Leave a Comment