Image default
বাংলাদেশ

অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা আসছে শনিবার, পাবেন যারা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার (২৪ জুলাই) দেশে আসছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে এ টিকা আসবে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার দেশে আসবে। তবে কখন কোন ফ্লাইটে টিকাগুলো আসবে, এটি এখনও জানতে পারিনি।

রোবেদ আমিন বলেন, আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এই টিকার দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব।

Related posts

চবিতে শিক্ষক হেনস্তার ঘটনায় জাবি শিক্ষকদের নিন্দা

News Desk

বগুড়ায় সম্মাননা পেলেন ক্রিকেটার মুশফিক

News Desk

আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রীকে 

News Desk

Leave a Comment