Image default
বাংলাদেশ

খুলনা ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে রোববারের (১১ জুলাই) তুলনায় মৃত্যু কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরের ১২ জন, নড়াইলের একজন, মাগুরার একজন, ঝিনাইদহের ছয়জন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার ৩ জন মারা যান।

 

Related posts

‘আমার স্বপ্নগুলো দামি ছিল’ লিখে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

News Desk

প্রতিপক্ষের লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙেছে: রুমিন ফারহানা

News Desk

শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার জন্য দিনব্যাপী কোরআন খতম

News Desk

Leave a Comment