Image default
বিনোদন

ছোটপর্দার অভিনেতা তৌসিফ করোনায় আক্রান্ত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তৌসিফের স্ত্রী জারা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

জারা ফেসবুকে এ বিষয়টি জানিয়ে লিখেছেন, ‌‘সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।

এদিকে, তৌফিক মাহবুবের কাছের একজন নাট্যনির্মাতা জানান গত দুদিন তৌসিফের শরীর জ্বর ছিল। এক পর্যায়ে করোনা পরীক্ষা করানো হয়। সেখানে রেজাল্ট পজিটিভ আসে তার। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এ অভিনেতা।

Related posts

বাবা ধাক্কা দিয়ে ফেলে না দিলে হয়তো প্রাণে বাঁচতাম না: ফারিণ

News Desk

শুরুতেই শেষ হতে বসেছিল প্রিয়াঙ্কার ক্যারিয়ার

News Desk

প্রথম দিনেই আড়াই শ কোটি, রেকর্ড ব্যবসার আভাস পুষ্পা টু সিনেমার

News Desk

Leave a Comment