Image default
বাংলাদেশ

দেশজুড়ে করোনা শনাক্তের হার প্রায় সাড়ে ৩১ শতাংশ

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক শূন্য ২২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার ৩৪ হাজার দুটি নমুনা পরীক্ষার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৯২ জনে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৫২৫ জনের দেহে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। যা একদিনে রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৪৩৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৪৪ হাজার ৫১৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬৩ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব পাঁচজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ২৭ জন, পঞ্চাশোর্ধ্ব ২৯ জন ও ষাটোর্ধ্ব ৯১ জন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ছয়জন, সিলেটে দুইজন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন রয়েছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Related posts

বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগের হামলা

News Desk

গাজীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৫

News Desk

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও ২ মরদেহ উদ্ধার

News Desk

Leave a Comment