Image default
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট স্থগিত

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী নেবে না বলে দুবাই ভিত্তিক এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

এমিরেটস জানিয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

গালফ নিউজ জানায়, এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

Related posts

ভারতের পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

News Desk

পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

News Desk

করোনায় কর্মীর মৃত্যু, ৬০ বছর পর্যন্ত পরিবারকে বেতন দেবে টাটা

News Desk

Leave a Comment