Image default
বাংলাদেশ

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাট, মােগড়াপাড়া, সােনারগাঁও, পিরােজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সােনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সােমবার সকাল থেকে পরদিন (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

Related posts

বরগুনায় পৌর মেয়রের ভাগ্নে ও শ্রমিকলীগ নেতার হাত-পা কেটে দিল সন্ত্রাসীরা

News Desk

সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, দুই প্রবাসীসহ আহত ৬

News Desk

চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

News Desk

Leave a Comment