Image default
খেলা

কোপায় আগামীকাল মুখোমুখি হবে মেসি ও সুয়ারেজের দল

কোপা আমেরিকায় আগামীকাল শনিবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসি ও সুয়ারেজের দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচ।

কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসরে ড্রয়ের হতাশা দিয়ে শুরু আলবিসেলেস্তাদের। বিপরীতে এটিই প্রথম ম্যাচ উরুগুয়ের।

এই ম্যাচে জয় দিয়ে চিলির বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা কাটাতে চান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে বন্ধুত্ব ভুলে জয় দিয়ে আসর শুরু করতে চান উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

দু’দলের মুখোমুখি ১৯৪ লড়াইয়ে ৮৯টিতে জয় আর্জেন্টিনার। বিপরীতে ৫৯টিতে জিতেছে উরুগুয়ে।

Related posts

র‌্যামস দ্বিতীয়ার্ধে ফিরে এসে লায়নদের পরাজিত করে প্লে-অফ বার্থে জায়গা করে নেয়

News Desk

কীভাবে বেত বনাম স্কাল দেখুন: লড়াইয়ের সময় এবং পূর্ণ কার্ড

News Desk

গ্যালিন হর্টজ আল নিসুর ডিজনির যাদুকর কিংডমে সুপার পল লেক্স, এমভিপি উদযাপন করেছেন

News Desk

Leave a Comment