Image default
বাংলাদেশ

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকা নেয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বাস ও প্রাইভেটটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

Related posts

ভারতের চেরাপুঞ্জিতে ১২২ বছরে সর্বোচ্চ বৃষ্টি, সিলেটে ভয়াবহ বন্যা

News Desk

নির্বাচনের ছুটিতে সাভারে ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

News Desk

যশোরে এক কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

News Desk

Leave a Comment