Image default
বাংলাদেশ

রাজবাড়ী সদরসহ ৩ থানার ওসি রদবদল

নিয়মিত বদলির অংশ হিসেবে রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারকে রাজবাড়ীর পুলিশ লাইনের লাইনওয়ারে, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেনকে রাজবাড়ী সদর থানায়, কালুখালী থানার ওসি মো. মাসুদুর রহমানকে পাংশা থানায় বদলি করা হয়েছে।

এছাড়া কালুখালী থানায় নবাগত ওসি নাজমুল হাসান ও রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে সদর সার্কেল কার্যালয়ে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বদলিকৃতরা স্ব স্ব স্থানে যোগদান করবেন বলেও জানা গেছে।

Related posts

ফরিদপুরে পুলিশ শপিং কমপ্লেক্সে নির্মাণ কাজের উদ্বোধন

News Desk

সেনবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই

News Desk

চীনের সাথে করোনা টিকা ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

News Desk

Leave a Comment