Image default
বাংলাদেশ

ঢামেকে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর ২১৪৪২/২১।

অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৪ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সোহেলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টা ৪৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থতার কারণে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল ওই হাজতিকে। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার নাম আবুল হোসেন।

Related posts

করোনায় সর্বোচ্চ-মৃত্যুর দিনে ডেঙ্গুতে রেকর্ড

News Desk

চুয়াডাঙ্গা করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

News Desk

অক্টোবরে মানবদেহে বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়াল করতে চায় গ্লোব

News Desk

Leave a Comment