Image default
বাংলাদেশ

আইনের সভাপতি শহীদুজ্জমান, বিদ্যুতে ওয়াসিকা

আবদুল মতিন খসরু মারা যাওয়ায় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। কিন্তু এটা পরিবর্তন করে সেখানে সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানকে সভাপতি করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়। এই দুটি সংসদীয় কমিটি ছাড়াও এদিন ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। অবশ্য ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মৃত্যুবরণকারী সদস্য আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল মারা যান আবদুল মতিন খসরু। গত ২২ এপ্রিল তার আসন শূন্য ঘোষণা করে সংসদ। তিনি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

Related posts

পদ্মা সেতুর দুইপ্রান্তে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি

News Desk

প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি

News Desk

চলন্ত অবস্থায় যাত্রীর সঙ্গে তর্কাতর্কি চালকের, পুকুরে পড়ার সময় গেলেন পালিয়ে 

News Desk

Leave a Comment