Image default
আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁকে চড় মেরে দুজন গ্রেপ্তার

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে চড় মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে৷ দক্ষিণপূর্ব ফ্রান্সে মঙ্গলবার এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে৷

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ঐ ব্যক্তি তার মুখে চড় মারেন৷ তার আগে ঐ ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা গেছে৷ ঐ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তা কর্মী ঐ ব্যক্তিকে ধরে ফেলেন৷ অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন৷ তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন৷

ঐ ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ৷

সূত্র: ডি ডব্লিউ

Related posts

মেক্সিকোয় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১২

News Desk

কবে, কীভাবে হবে সূর্যের মৃত্যু

News Desk

ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে আন্দামানে, ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা

News Desk

Leave a Comment