Image default
বাংলাদেশ

আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ দেশের সব স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়।

এ বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের টিকিট একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ট্রেনের মূল আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপস এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রার ৪৮ ঘণ্টা আগে অবিক্রিত টিকিট একই সঙ্গে অনলাইন অথবা কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে আগে কেনা আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরতও (রিফান্ড) দেয়া যাবে।

করোনাকালে ট্রেন পরিচালনার জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে রয়েছে—আসনবিহীন টিকিট বিক্রি করা হবে না। তাই অযথা কাউন্টারে ভিড় না করার জন্য বলা হয়েছে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে প্রবেশ ও প্রস্থানের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।

Related posts

লালপুরে নিজ দোকানে মিলল যুবকের ঝুলন্ত লাশ

News Desk

এক ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার

News Desk

দীপু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

News Desk

Leave a Comment