Image default
বাংলাদেশ

বগুড়ায় কলাবাগানে গাঁজা চাষ

বগুড়ার শিবগঞ্জে কলাবাগান থেকে গাঁজার গাছসহ নায়েম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুন) উপজেলার উথলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নায়েম একই গ্রামের মৃত বনজের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নায়েম ওই কলাবাগানে প্রতিদিন মাদক সেবন করতেন। এছাড়াও গোপনে তিনি কলাবাগানে গাঁজার গাছ লাগিয়েছিলেন। পরে রোববার সেই গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : জাগো নিউস ২৪

Related posts

উপকূলের ঘরে ঘরে বিষাক্ত অ্যাসবেসটস

News Desk

সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

News Desk

২০ লাখ টন চাল মজুত আছে, তবু দাম বাড়ছে: খাদ্যমন্ত্রী

News Desk

Leave a Comment