তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ

শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।

শুটিং সেটে মারধরের শিকার হওয়ার পর মঙ্গলবার বিকেলে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন সামিয়া অথৈ। গাড়িতে বসে ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে ঘটনার বিস্তারিত জানান অভিনেত্রী। সামিয়া অথৈ বলেন, ‘২ মার্চ আমার প্রথম দৃশ্যের সময় তানজিন তিশা আপু স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে জোরে খামচি দিয়ে হাতে রক্তাক্ত করে ফেলেন। আমি সহ্য করে ছিলাম। কিন্তু আজকে (মঙ্গলবার) শেষ দৃশ্যের শুটের সময় উনি আমাকে মারা শুরু করেন। সবার সামনে এত জোরে জোরে মেরেছেন যে আমার গাল ও চোখ ফুলে গেছে। আমি তাঁকে জিজ্ঞাসা করেছি, কেন মারলেন আমাকে? এরপর উনি আমাকে গালাগালি শুরু করেন।’

সামিয়া অথৈ; ছবি: সংগৃহীত

সামিয়া অথৈ আরও বলেন, ‘আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব—এমন কথা বলার পর তিশা আপু বলেন, ভাইরাল হতে চাও? আমি জানি না উনি কিছু খেয়েছেন কি না। সোমবারেও উনি খুব অস্বাভাবিক আচরণ করেছেন। ৪০-৫০ মিনিট বাথরুমে থাকতেন। উনি কী খান আমি জানি না। উনার শরীর থেকে গন্ধ আসে। কেমন জানি পাগলের মতো ব্যবহার করছিলেন। এটা সেটের সবাই দেখেছেন। আমি বিষয়টি অভিনয়শিল্পী সংঘকে জানাব। একজন সিনিয়র শিল্পী যদি তার সহশিল্পীকে এভাবে মারে, খারাপ ব্যবহার করে; সেটা তো মেনে নেওয়া যায় না।’ অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ সেটের সবাই তিশার মারধরের ঘটনা দেখেছেন বলে জানান অথৈ।

অথৈ আরও অভিযোগ করেন, দুই বছর আগে থেকে তিশা তাঁকে দেখতে পারেন না। এর পেছনের কারণ মুশফিক ফারহান। ফারহানকে নিজের স্বামী দাবি করে তাঁর সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন তিশা। পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্যধারণের সুযোগ নিয়ে তিশা মারধর করতে পারেন বলে মনে করেন অথৈ।

সামিয়া অথৈর অভিযোগ প্রসঙ্গে তানজিন তিশার বক্তব্য জানার জন্য একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নির্মাতা রিংকুর ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

গত বছর বড় পর্দায় নাম লেখানোর পর থেকে সময়টা ভালো যাচ্ছে না তানজিন তিশার। একাধিক ফ্যাশন হাউস তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। তাদের দাবি, তিশা ফ্যাশন হাউস থেকে শাড়ি নিলেও শর্ত অনুযায়ী সেই শাড়ি পরে ছবি তুলে ফেসবুকে প্রমোশন করেননি। এ ঘটনায় তিশার নামে মামলাও হয়েছিল।

Source link

Related posts

‘কোটা ব্যবস্থা’ মানেই এক্সট্রা বেনিফিট দেওয়ার রাস্তা: জিয়া

News Desk

যে ১০ কারণে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে দক্ষিণি ছবির হিন্দি রিমেক

News Desk

অভিনেতা-প্রযোজকের দ্বন্দ্বে জড়াল শাকিব খানের নাম

News Desk

Leave a Comment