Image default
বাংলাদেশ

শিশুদের মৌসুমি ফল দিল গলাচিপা শুভসংঘ

কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র শিশুদের পুষ্টিকর ও মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে গলাচিপা পৌর এলাকার কলাবাগান, লঞ্চঘাট ও ফেরিঘাটের ৫০ শিশুদের মধ্যে এসব ফল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শাখার সভাপতি সবুজ কুমার পাল, উপদেষ্টা আবু বাকার শিবলী, সাইমুন রহমান এলিট, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও সদস্য রাশেদুল ইসরাম প্রমূখ। উপদেষ্টা আবু বাকার শিবলী বলেন, অসহায় দরিদ্র শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। আমরা শুধু একটা উদ্যোগ নিলাম। ধারাবাহিকভাবে সাধ্যমতো অসহায় শিশুদের পাশে শুভসংঘ থাকবে।

Related posts

ভারতীয়দের চাকরিচ্যুতসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

News Desk

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলায় আহত ২, আটক ১০

News Desk

শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া

News Desk

Leave a Comment