Image default
আন্তর্জাতিক

চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ রেলকর্মীর মৃত্যু

চীনে একটি রেললাইনে সংস্কার কাজ চলার মধ্যেই চলে আসা ট্রেনের আঘাতে অন্তত নয়জন মারা গেছেন। নিহত সবাই রেলওয়ের কর্মী। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ২৫ মিনেটে গানসু প্রদেশের জিনচ্যাং শহরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে মেডিকেল ও জরুরি সেবা টিম মোতায়েন করা হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন চীনা নেটিজেনরা।

চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন মন্তব্য করেছেন, কর্মীরা সংস্কার কাজ করলে সেই খবর ট্রেনচালকের অবশ্যই জানার কথা। তাহলে এ দুর্ঘটনা কীভাবে ঘটল? শুধু শুধুই নয়টি প্রাণ চলে গেল! সূত্র : বিবিসি

Related posts

ভারতে সংক্রমণ কমেছে, মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই

News Desk

৫৩ জন সহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন, সাহায্যের হাত বাড়াল ভারতীয় নৌবাহিনী

News Desk

ভারতীয় স্ট্রেনের কার্যক্ষমতা বাড়ছে ব্রিটেনে

News Desk

Leave a Comment