Image default
বাংলাদেশ

করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত ২০২১-২২ অর্থ-বছরের বাজেটে করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অধিবেশনে সংসদ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে অংশ নিয়েছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

Related posts

উত্তরের জনপদে মৃদু শৈত্যপ্রবাহ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

News Desk

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

News Desk

কুমিল্লা ইপিজেডে পণ্য রফতানিতে রেকর্ড

News Desk

Leave a Comment