Image default
আন্তর্জাতিক

ইরানে ওষুধ পাঠাল কাতার

জটিল বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ইরানকে দুই দফায় ওষুধ পাঠিয়েছে প্রতিবেশী দেশ কাতার।

ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে ও রোববার সকালে দু দফায় এসব ওষুধ কাতার থেকে ইরানে পৌঁছায় বলে জানান তিনি।

ইরনা জানিয়েছে, ইরানের জ্বালানিমন্ত্রী বর্তমানে কাতার সফরে রয়েছেন। দেশটির সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য এ সফর করছেন তিনি।

আরদাকানিয়ান বলেন, কাতার বিভিন্ন সময় ইরানকে এ ধরনের দুর্লভ ওষুধপত্র দিয়ে যে সহযোগিতা করে আসছে তারই ধারাবাহিকতা এটি। ইরান ও কাতারের মধ্যকার সম্পর্ক আরো গভীর করার অংশ হিসেবে এসব ওষুধ তেহরানে পৌঁছেছে।

ইরান যখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ সব ওষুধ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে তখন কাতার বন্ধু হয়ে পাশে দাঁড়ালো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং ইরানের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেন। তারপর থেকে ইরান আন্তর্জাতিক বাজার থেকে গুরুত্বপূর্ণ ওষুধ কিনতে পারছে না।

Related posts

কঠোর বিধি-নিষেধ জারি করা হলো কাতারে

News Desk

রেজাল্ট নিয়ে তর্ক, মা–বাবা–ভাইকে হত্যা করে ৩ দিন লাশ নিয়ে ঘরে কিশোর

News Desk

শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

News Desk

Leave a Comment