Image default
খেলা

বিমানেই উঠতে দেওয়া হলো না সরফরাজদের

আগামী ৫ জুন থেকে শুরু হবে পাকিস্তান প্রিমিয়ার লিগ। করোনার কারণে এবারের আসর হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে গেছেন পিএসএল সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তারা। তবে আবুধাবিগামী বিমানে উঠতে পারেননি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক সরফরাজ আহমেদসহ ১১ ক্রিকেটার।

প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় আবুধাবির বিমানে উঠতে দেওয়া হয়নি তাদের। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য পথে তাদের আবুধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। আইপিএলের মতো পাকিস্তান সুপার লিগের বাকি অংশও হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী ৫ জুন থেকে প্রতিযোগিতা শুরু করার কথা রয়েছে। অনেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমিরাতে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ এবং আরও কিছু ক্রিকেটারের লাহোর থেকে দোহা হয়ে আবুধাবি পৌঁছনোর কথা ছিল। কিন্তু বিমানে ওঠার আগেই তাদের আটকানো হয়। পরে ফেরত পাঠানো হয় হোটেলে, যেখানে তারা আইসোলেশনে ছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাহরাইন হয়ে অন্য পথে সরফরাজদের আমিরাতে পাঠানো হবে। এমনিতেই অনেক কষ্টে সেখানে প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি পেয়েছেন পিসিবি। নিয়ম ভঙ্গ করার ফলে তা ফের বন্ধ হয়ে যাক এটা তারা চাইছেন না।

করোনাভাইরাসের কারণে গত মার্চের প্রথম সপ্তাহে মাঝপথে স্থগিত করে দেওয়া হয় পিএসএল। নতুন সূচিতে খেলা শুরু করতে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছে পিসিবিকে। পরিকল্পনা অনুযায়ী সব হলে, আগামী ৫ জুনের আগেই সংযুক্ত আরব আমিরাতে আসরের বাকি ২০ ম্যাচের খেলা শুরু করতে চায় তারা।

Related posts

প্রিপ প্রিপ সফটবল: কাই মাইনর এবং কমলা লুটারান শিরোনামকে লক্ষ্য করে

News Desk

প্যাকাররা Lambeau ফিল্ডে রোমাঞ্চকর ফ্যাশনে Bears-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ NFC উত্তর জয়লাভ করে

News Desk

লাইফ চেঞ্জ কন্ট্রাক্ট পাওয়ার পরে বিয়ার্সের টাইসন ব্যাগেন্ট অশ্রুতে ভেঙে পড়ে: “আমার কাঁধ থেকে ওজন”

News Desk

Leave a Comment