Image default
বাংলাদেশ

মাগুরায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

মাগুরায় মা-বাবার কাছে একটি মোটরসাইকেলের বায়না ধরেছিল কিশোর জোবায়ের সর্দার । কিন্তু মোটরসাইকেল দিতে রাজি না হওয়ায় অভিমানে বিষপান করে আত্মহত্যা করে জোবায়ের। রবিবার (৩০ মে) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোলাবাড়ি মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। জোবায়ের এ বছরের দাখিল পরীক্ষার্থী ছিল। পুলিশ জানায়, জোবায়েরের বাবা মিজানুর রহমান সর্দার পেশায় ডিম ব্যবসায়ী। সকালে মা-বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার বায়না ধরে সে। এতে রাজি না হওয়ায় নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করে সে। মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র :রাজশাহীর সময়

Related posts

চিকিৎসা শেষে আকাশে ডানা মেললো ১৯ শকুন

News Desk

বিএনপি প্রার্থীর জনসভায় মিছিল নিয়ে আসার পথে নেতার মৃত্যু

News Desk

পাটুরিয়ায় বেড়েছে গাড়ির চাপ

News Desk

Leave a Comment