মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন
বাংলাদেশ

মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন নারী ও এক শিশু রয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।

এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে, নিহত ও আহতদের নাম জানাতে পারেননি ওসি মেহেদী।

আহতদের পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

Source link

Related posts

আবেদন করার আগেই শিক্ষার্থীদের কলেজে ‘অটো ভর্তি’

News Desk

যশোরে ইপিজেড স্থাপনের কাজ শুরু, জমির টাকা পাননি অনেকে

News Desk

খুলনায় বন্যায় ভেসে গেছে ৩৭ কোটি ৬৩ লাখ টাকার মাছ

News Desk

Leave a Comment