Image default
বাংলাদেশ

চলন্ত বাসে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

সাভারের আশুলিয়া থানা এলাকায় চলন্ত মিনিবাসে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি/ অপারেশন) আবদুর রশিদ শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা আবদুর রশিদ সাংবাদিকদের জানান, চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৬ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

সূত্র :বরিশাল টাইমস

Related posts

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার অস্তিত্ব নেই: বাণিজ্যমন্ত্রী

News Desk

প্রথমবার এমপি হয়েই বাজিমাত মিন্টুর, ফেনীতে উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ

News Desk

Leave a Comment