Image default
বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো তিন জনের মৃত্যু

আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেলেন দুই নারীসহ তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনায় মারা গেলেন ৩৯ জন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। আজ শুক্রবার এই তিন জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুই জনে করোনায় পজিভিট অপর জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

মৃতু ব্যক্তিরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চক-আলমপুর গ্রামের তুফানির স্ত্রী সাকেরা বেগম , একই গ্রামের কুদ্দুসের স্ত্রী রজলি বেগম এবং রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কামারপাড়া গ্রামের কোসিমুদ্দীনের ছেলে একরামুল হক ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নারীসহ তিন জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবিটিসসহ অন্যান্যে রোগও ছিল। শুক্রবার দুপুরে তারা পর্যায়ক্রমে মারা যান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৯ জন।

Related posts

দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু

News Desk

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আইসিইউতে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক

News Desk

গত নির্বাচনে ৮৮ হাজার ভোট পেয়ে এমপি হওয়া প্রার্থী এবার পেলেন ৪২৭৮ ভোট

News Desk

Leave a Comment