Image default
বিনোদন

আবারও আইসিইউতে নায়ক ফারুক

শারীরিক সঙ্কট কাটছেই না ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের। কিছুদিন আগে খানিকটা সুস্থ হয়েছিলেন। আনা হয়েছিল সাধারণ কেবিনে।

তবে এ নায়ক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীর স্ত্রী ফারহানা ফারুক বলেছেন, আবারও আইসিইউতে নেয়া হয়েছে ‘সুজন সখী’র সুজনকে। বর্তমানে ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই চিকিৎসা চলছে তার।

ফারহানা ফারুক সিঙ্গাপুর থেকে জানান, দীর্ঘদিন কোমায় থাকার পর খানিকটা উন্নতি হয়েছিল ফারুকের। তাকে নেয়া হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকের স্ত্রী। প্রসঙ্গত, নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।

Related posts

শাকিরার নতুন মিউজিক ভিডিওর নতুন ইউটিউব রেকর্ড

News Desk

শিল্পীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

News Desk

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সওদা’র বিশেষ প্রদর্শনী আজ

News Desk

Leave a Comment