Image default
খেলা

হাসপাতালে সাইফউদ্দিন, বল করছেন তাসকিন

ব্যাট করতে নেমে ইনিংসের শেষ দিকে মাথায় আঘাত পেয়েছিলেন সাইফউদ্দিন। কনকাশনের লক্ষণ দেখা যাচ্ছিল এর পর থেকে। এর ফলে কনকাশন বদলির সুযোগটা ব্যবহার করছে তামিম ইকবালের দল। বদলি হিসেবে তাসকিন আহমেদকে পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম কনকাশন বদলি তাসকিন।

ঘটনার সূত্রপাত ইনিংসের ৪৭তম ওভারে। দুশমন্থ চামিরার করা ওভারের দ্বিতীয় বলটায় হুক করতে গিয়ে ব্যর্থ হন সাইফ। বলটা আঘাত হানে তার হেলমেটে। এরপর একটা রান চুরি করতে চেষ্টা করলেও ব্যর্থ হন, উইকেটটাও খুইয়ে বসেন তিনি। তবে এরপরই তিনি হেলমেট খুলে ফেলেন আর মেডিক্যাল দলের শরণাপন্ন হন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মাথায় বাড়ি লাগা তো ভালো ইস্যু নয়। মেজর না মাইনর এটি এখনো বলা যাচ্ছে না। এজন্য আমরা স্ক্যানের জন্য বাইরে নিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে। যেহেতু মাথায় আঘাত লেগেছে, সেহেতু আমরা আর ঝুঁকি নিতে চাইনি। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

হেলমেটে আঘাত পাওয়া সাইফউদ্দিনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গেই। তার বদলি হিসেবে কনকাশন সাব হিসেবে মাঠে এসেছেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে তাকে নিয়ে আসা হয়েছে আক্রমণেও।

Related posts

2024 ট্রিপল ক্রাউন আশা শেষ করতে 149 তম প্রিকনেস স্টেক জিতে নিন গ্রে

News Desk

নিক্স ভক্তদের কনসোল থিমসেলগুলি বুনো এমএসজি দৃশ্যে যা নতুন মন্ত্র, মধুর শট অন্তর্ভুক্ত করে

News Desk

অ্যালবানি প্রতিক্রিয়া জানায়, রেবেকা লোবো রাজ্যের রাজধানী ট্র্যাশ করার পরে বার মালিক ESPN নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন

News Desk

Leave a Comment