Image default
বাংলাদেশ

সাতকানিয়া গ্রামে হাতির আক্রমণে রোহিঙ্গা যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে মো. সৈয়দুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৈয়দুল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার চরতী ইউনিয়নের সুঁইপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গতকাল (সোমবার) মাহমুদুল হক বাবুল নামে এক ব্যক্তির বাগানে গাছ কাটতে যায় ওই রোহিঙ্গা যুবক। এরপর রাতের কোনো সময়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভোরে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, সকালে চরতী এলাকায় হাতির আক্রমণে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Related posts

তিন বেলা খাবার জোগাতে পারেন না হরিলাল, চলে গেছে স্ত্রী-সন্তান

News Desk

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুলের মনোনয়ন বাতিল

News Desk

১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহণ ধর্মঘট

News Desk

Leave a Comment