Image default
বাংলাদেশ

লকডাউনে ক্যাম্প থেকে বের হওয়ায় ৬ রোহিঙ্গা আটক

কক্সাবাজারের উখিয়ায় দ্বিতীয় দিনের লকডাউন অমান্য করে ক্যাম্প থেকে বের হওয়ায় ৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ৪টি ক্যাম্প থেকে তাদের আটক করে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ।

বিষয়টি নিশ্চিত করে তিনি পূর্বকোণকে বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ক্যাম্প থেকে বের হওয়ায় বিধিনিষেধ প্রতিপালনের অংশ হিসেবে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Related posts

বগুড়ায় ‘পোদ্দার বাহিনীর প্রধান’ ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

News Desk

জাতীয় সংসদ অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন কাল

News Desk

রাজশাহী বিভাগে ৩৪ হাজার ছাড়াল শনাক্ত করোনা রোগী

News Desk

Leave a Comment