Image default
আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণেই অনেকের মৃত্যু হচ্ছে। এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন।

Related posts

১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পালিত হচ্ছে ‘লজ্জা দিবস’

News Desk

মিয়ানমারে এক লাখ ২৫ হাজার শিক্ষক বরখাস্ত

News Desk

সাধারণ ঘূর্ণিঝড় হয়ে ঝাড়খন্ডে ইয়াস

News Desk

Leave a Comment