Image default
খেলা

ইউরোপের মাঠে গোল করে বিশ্বকে মাতালেন ভারতের বালা দেবী

অসাধারণ গোল করলেন বালা দেবী। স্কটল্যান্ডের লিগে ভারতের এই মহিলা ফুটবলারের করা গোলে মুগ্ধ ফুটবলপ্রেমীরা।রেঞ্জার্স এফসি-র হয়ে ৩০ গজ দূর থেকে ডান পায়ের শটে গোল করেন বালা দেবী। মহিলাদের স্কটিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রেঞ্জার্সের বিরুদ্ধে ছিল স্পার্টান এফসি। ৫-০ গোলে এই ম্যাচ যেতে রেঞ্জার্স। ম্যাচের একেবারে শেষ দিকে গোল করেন বালা দেবী। তিনি প্রতি আক্রমণে উঠছিলেন। স্পার্টান এফসি-র গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেন। তখন তাঁর মাথার ওপর দিয়ে শট মারেন তিনি।

রেঞ্জার্স এফসি-র হয়ে এটি দ্বিতীয় গোল বালা দেবীর। গত বছরের জানুয়ারি মাসে রেঞ্জার্সে সই করেন বালা দেবী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপের প্রথম সারির লিগে গোল করে নজির গড়েছেন তিনি। সেই ম্যাচে মাদারওয়েল এফসি-র বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছিল তাঁর দল।

Related posts

ইজেকিয়েল এলিয়টের পরাজয়ের পরে কাউবয়স রিকো ডাউডেলে চলে গেছে অবশেষে কল্পনার ফুটবলে শোধ করেছে

News Desk

গ্যারি প্যাটারসন অবশেষে ট্রোজানদের প্রতিরক্ষা ওভারহল করার লক্ষ্য নিয়ে ইউএসসিতে যাচ্ছেন

News Desk

আদালতের বাইরে সমঝোতায় রাজি বার্সেলোনা-নেইমার

News Desk

Leave a Comment